পলাশ মন্ডল, রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফরহাদ হোসেন এর প্রতিষ্ঠিত পূর্বাচল নিঃস্বার্থ সমাজ কল্যাণ সংস্থার পরিবারের সদস্য ও দাতা সদস্যদের মহা আনন্দের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলাদী গ্রামের বাড়ি রিসোর্টটে সংস্থার সভাপতি পারভেজ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রিপোর্টে সারা দিন ছেলে মেয়ে ও পরিবার পরিজন সকলে বিভিন্ন খেলাধুলা, ঘোরাঘুরি খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আনন্দে দিন কাটায়।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সংস্থার সাধারণত সম্পাদক নিগার সুলতানা রোজিনা,সহ সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নূরুল হক প্রধান তরুণ, কোষাধ্যক্ষ নাছিম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান, বলেন আমাদের সমাজে মাদক, সন্ত্রাস,মব কালচার, মারামারি,শিশু যৌন নির্যাতন সহ হত্যাকাণ্ডের মতো নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। তাই ছেলে মেয়েদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে,ও মাঝে মাঝে বিনোদনের ও প্রয়োজন আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিবেশ সম্পাদক মাহফুজুর রহমান মোস্তফা, মহিলা সম্পাদিকা শাহেরা সুলতানা রিয়া, সদস্য রিতু আক্তার সুরাইয়া,মামুন মিয়া, মোক্তার হোসেন, মোঃ ওমর ফারুক , মুরাদ হাসান সিপন, প্রবাসী সুজন ভূঁইয়া, মোঃ আরিফ মিয়া প্রমুখ।