BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সন্ধ্যায় মোশাররফ হোসেন যাবেন ফখরুল-আব্বাসের বাসায়

নিজস্ব প্রতিবেদ :

সন্ধ্যায় পল্টন থানার মামলায় গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

 

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরায় প্রথমে তিনি মির্জা ফখরুলের বাসায় যাবেন। পরে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গত ৮ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করে ডিবি পুলিশ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »