BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাউনিয়ার টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচির সঞ্জীবনী কর্মশালা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির এক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আশার টেপামধুপুর শাখা কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

সঞ্জীবনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষা ব্যবস্থাপক মো. সামিউল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আশা রংপুর বিভাগীয় কার্যালয়ের শিক্ষা পরিদর্শক মো. আনোয়ারুস শাফী এবং রংপুর কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মো. পিয়াস আহমেদ।

ADS Payra UP Election

কর্মশালায় ১০ জন শিক্ষা সেবিকা ও ১ জন শিক্ষা সুপারভাইজার অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর আলম এবং শিক্ষা সুপারভাইজার মো. ফারুক আহমেদ।

আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত এই শিক্ষা কর্মসূচি দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশব্যাপী আশার ৫৫০টি শাখায় এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার আওতায় ৫৫০ জন শিক্ষা সুপারভাইজার এবং ৫ হাজার ৫০০ জন শিক্ষা সেবিকা নিয়োজিত রয়েছেন। তাদের মাধ্যমে সারা দেশের প্রায় ৩ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এই শিখন সহায়তা সুবিধা ভোগ করছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -