BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভুয়া সিআইডি পরিচয়ে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, যুবক গ্রেপ্তার!

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এরপর একটি ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় শনিবার উখিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »