BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন দপ্তরের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, "ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসচেতনতা এবং সামাজিক আন্দোলন। নিজ নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারি। আগামী তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির সফল বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।"

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ আর আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -