BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় একটি জনসভায়ও যোগ দেন। সফরে দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের পর তিনি সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যায় হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »