আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ শুরু করেছে সরকার বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।
শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উদ্ভাবনী শক্তি যেন সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এ সময় তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।
