BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষার্থীদের রুটি পুকুরে, তদন্তের নির্দেশ!

চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ‘মিড ডে মিল’-এর বানরুটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের এক আয়া রুটিগুলো পুকুরে ফেলে দেন বলে স্থানীয়রা জানান। সরকারি খাবার এভাবে নষ্ট করার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের আয়া লিপি দাসকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা সরকারি বানরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় অসন্তোষ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার কারণেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার এভাবে নষ্ট করা হয়েছে।

ক্ষুব্ধ একাধিক অভিভাবক জানান, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে সরকার খাবার বরাদ্দ দিয়েছে। সেই খাবার শিক্ষার্থীদের না দিয়ে পুকুরে ফেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি অব্যবহৃত থেকে যায়। পরে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই বিদ্যালয়ে গিয়ে পুকুর থেকে বানরুটিগুলো উদ্ধার করেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনার বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -