BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বার্তায় ভারত-রাশিয়ার বন্ধুত্বের কথা!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় মোদির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রশংসা করার পাশাপাশি ভারত ও রাশিয়ার ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত’ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

মোদির জন্মদিন উপলক্ষে পুতিনের পাঠানো শুভেচ্ছা বার্তাটি ভারতে অবস্থিত রুশ দূতাবাস তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে। বার্তাটি ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা হয়। রুশ ও হিন্দি শব্দের সমন্বয়ে তৈরি এই শব্দবন্ধের অর্থ বন্ধুত্ব।

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, মোদি নিজ দেশের মানুষের কাছ থেকে গভীর সম্মান এবং আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট কর্তৃত্ব উপভোগ করেন। ভারত ও রাশিয়ার মধ্যকার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার ক্ষেত্রে মোদির ব্যক্তিগত অবদানেরও প্রশংসা করেন তিনি।

সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে পুতিন বলেন, মোদির সঙ্গে তার আলোচনা ছিল বস্তুনিষ্ঠ, খোলামেলা ও ফলপ্রসূ। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথাও জানান তিনি।

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেন পুতিন। সফরকালে মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠক শেষে দুই নেতা একই গাড়িতে করে একটি প্রদর্শনী পরিদর্শনে যান। এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকেও মোদি ও পুতিনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা যায়। গত বছর চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের সময়ও দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যেতে একই গাড়ি ব্যবহার করেছিলেন দুই নেতা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »