BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন।

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, কেউ আইন লঙ্ঘন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। এমনকি কেউ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা বা কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহদী আমিন।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর এবং মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, সফরে থাকায় দেশে ফেরার পর তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।

ADS Payra UP Election

তিনি বলেন, কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়ায়, তাহলেও আইন নিজস্ব গতিতে চলবে। অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানেই দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় চাঁদা দাবির অভিযোগ উঠলেও ঘটনাটির কারণ ও জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ক্যান্টনমেন্ট থানা জানিয়েছে, ইসিবি চত্বরে জায়গা দখলকে কেন্দ্র করে একটি অফিসে হামলার ঘটনা ঘটে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »