BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুরস্কার দেওয়া হবে!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে যারা কার্যকর ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে। সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তারের কথাও তিনি উল্লেখ করেন।

পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি দেশের মধ্যেই আত্মগোপনে ছিলেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন।

ADS Payra UP Election

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী এক মাসে বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, যারা এমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়ে দেশের মানুষ কীভাবে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, ওই সময়ের হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করা হয়নি। তাদের কেউ কেউ বর্তমানে দেশের বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত পাঠানোর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তবে পলাতক আসামিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে সেটিও একটি সুযোগ বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, তারা স্বেচ্ছায় এলে আইন নিজস্ব গতিতে এবং আইনের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী চলবে।

অনুষ্ঠানে সাহসিকতা, পেশাগত দক্ষতা ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পদক দেওয়া হয়। সাম্প্রতিক সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর চার ক্যাটাগরিতে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -