BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিদ্যুৎ-জ্বালানি সংকটের কারণ জানালেন প্রতিমন্ত্রী!

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে প্রয়োজনীয় জ্বালানির উৎস নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে দায়ী করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তাঁর দাবি, আগের সরকারের সময়ে নেওয়া অপরিকল্পিত প্রকল্পের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবেও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আব্দুল বারী বলেন, দেশে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও এসব কেন্দ্রে প্রয়োজনীয় জ্বালানি কোথা থেকে আসবে, তার স্থায়ী ব্যবস্থা করা হয়নি। তাঁর অভিযোগ, বিদ্যুৎ খাতের এসব অপরিকল্পিত প্রকল্প আগের সরকারের অর্থ লুটপাটের পরিকল্পনার অংশ ছিল।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে পারেনি।

ADS Payra UP Election

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবেও জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সংকট মোকাবিলায় ব্রুনাই ও মালয়েশিয়াসহ নতুন উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশীয় গ্যাস ও জ্বালানি অনুসন্ধানে বাপেক্সকে কাজে লাগানো হচ্ছে বলেও জানান তিনি।

সরকার দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে উল্লেখ করে আব্দুল বারী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উত্তরবঙ্গের আমশিল্পের উন্নয়ন, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -