BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের ওপর এক অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেচের মোড়ের পশ্চিম পাশে রেলগেট সংলগ্ন রেললাইনের ওপর ওই ব্যক্তির মাথা ও দেহের বিভিন্ন অংশ পৃথক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির পরনে সবুজ রঙের প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। ঘটনাস্থলে মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার দুই পা-ও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের আশপাশে পড়ে ছিল। মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান মিয়া বলেন, সকালে তিনি ওই ব্যক্তিকে বোতল থেকে পানি পান করতে দেখেছেন। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, তিনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে বলেন, "ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। তদন্ত ও মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।"

নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কীভাবে রেললাইনে এলেন বা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে কি না, তদন্তের পর তা জানা যাবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »