মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মমিন মৃধা ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
