BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় চুরি

দুমকীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় চুরি।

ADS Payra UP Election

মেহেদী হাসান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীর প্রানকেন্দ্রে পিরতলা বাজারের সোনালী ব্যাংক রোডের ইসরাত ভিলার তৃতীয় তলার ভাড়াটিয়ার বাসায় দিনে দুপুরে দুধর্ষ চুরি। স্বর্নালংকারসহ নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র।
স্হানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) সকালে ইসরাত ভিলার তৃতীয় তলার ভাড়াটিয়া দুমকী এ,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইখতিয়ার উদ্দীন শাহীন ও তার স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা স্কুলে যায়। দুপুরে শাহীন বাসায় এসে দেখেন দরজা খোলা। বাসায় ঢুকে দেখেন আলমারী ও ওয়ারড্রোব ভাঙ্গা এবং মালামাল তছনছ। সৈয়দ ইখতিয়ার উদ্দিন শাহীন বলেন, প্রাথমিক ভাবে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে নয় হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র।
এব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টীম পাঠানো হয়েছে। চোর চক্র ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে এবং সিসি ক্যামেরা চেক করে সনাক্তের চেষ্টাও চালানো হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »