BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সুপ্রিম কোর্টের আদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ সহকারী অধ্যাপকের যোগদান

মেহেদী হাসান শান্ত

 

মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের আদেশে সকল আইনি বাধা পেরিয়ে, নানামুখী চক্রান্ত ও নাটকীয়তার অবসান ঘটিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ০৩ সহকারী অধ্যাপকের যোগদান।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কৃষিতত্ত্ব বিভাগ ও উদ্ভিদ রোগতত্ত্ব  বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের আদেশে সকল আইনি বাধা পেরিয়ে, নানামুখী চক্রান্ত ও নাটকীয়তার অবসান ঘটিয়ে ২২ নভেম্বর   যোগদান করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ ও রেজিস্ট্রার কার্যালয় এর ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তারা সকলেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক  শিক্ষার্থী ছিলেন। তারা শিক্ষা জীবনের সকল পর্যায়ে প্রথম স্থানসহ মেধাতালিকায়ও স্থানপ্রাপ্ত। শুধুমাত্র ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে শিক্ষক হওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে।  তাদের থেকে অনেক কম ফলাাফলধারী ১০/১৫ বছরের একাডেমিকভাবে জুনিয়র অনেকেই বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ( জাতীয় বেতন স্কেল ২০২৬ মোতাবেক গ্রেড-২/৩) কর্মরত রয়েছেন। পক্ষান্তরে এই তিনজন সহকারী অধ্যাপক শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হওয়ার ব্রত থাকায়  ২০ বছর ধরে কর্মরত বিশ্ববিদ্যালয়ের  চতুর্থ গ্রেড এর চাকরি ছেড়ে  ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগদান করলেন। যেহেতু তারা সকলেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত ছিলেন সেহেতু তাদের এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বাজেটে  তাদের জন্য কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না বরং তাদের একাডেমিক ও প্রশাসনিক যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নেয়া যাবে এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকে। তবে এই তিনজন সহকারী অধ্যাপকের নিয়োগ রুখতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছিলো। পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ, বিভ্রান্তিকর তথ্য দিয়ে মহামান্য হাইকোর্টে রীট পিটিশনও দাখিল করেছিলেন  বারটান নামক একটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের অনুসারী হিসাবে চাকুরীপ্রাপ্ত শামসুজোহা  নামক একজন ব্যক্তি যার অনার্সের সিজিপিএ ৩.০৯ এবং মাস্টার্সের সিজিপিএ ৩.১৭ ও পিএইচডি অ্যাপিয়ার্ড  সার্টিফিকেটধারী। উল্লেখ্য যে, উক্ত রীট পিটিশন এর কার্যকারিতা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন কর্তৃক স্থগিত করা হয়েছে।  বিভ্রান্তিকর তথ্য দিয়ে মহামান্য হাইকোর্টে রীট পিটেশন দাখিল করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাবমূর্তি ক্ষুন্ন করায় বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন  রয়েছে বলে জানা যায়। মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে  দাখিল কৃত রীটপিটিশনের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদে মানহানি হওয়ায় রীটকারী শামসুজোহার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা দায়ের করবেন বলে জানান সদ্য যোগদানকৃত শিক্ষকগন ।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »