BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ গ্রেফতার

দুমকী (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলা যুবদলের সদস্য ও দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় তাকে পটুয়াখালী ব্রীজের টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০.০০ টায় যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ পটুয়াখালী আদালতে একটি নিয়মিত মামলায় হাজিরা দিতে গেলে দুমকীর লেবুখালি থেকে পটুয়াখালী ব্রীজের টোলপ্লাজায় পৌঁছলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা যায়।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -