BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!

চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন। একই সঙ্গে দুই নেতার দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তাঁর বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠক থেকে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন নেতার এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »