বগুড়া জেলা প্রতিনিধি :
ভিওএল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র ৮ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচিতে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছিলেন না, তাদের পাশে দাঁড়াতেই ভিওএল ফাউন্ডেশন এই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।অপারেশন শেষে রোগীরা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
