BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

​দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬ খ্রি.) সকাল ১০টায় দুমকী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভা:প্রা:) ডা. আশিক হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আবু মুছা। উপজেলা সমাজসেবা অফিসার মুঃ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিল মুন্সি, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
​আলোচনা সভায় স্থানীয় খামারিদের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখেন আলমাস, পিংকী, নোমান, ইরানি, বাকিবিল্ল এবং শাহিন।
​বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »