BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে ‘শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুল হক। সভায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ইউনিটের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।

কাজী আব্দুল হক তার বক্তব্যে বলেন, বর্তমান অশান্ত ও বিভেদপূর্ণ সময়ে সমাজে শান্তিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই মূল দায়িত্ব। আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে।

তিনি আগামী দিনগুলোতে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন এলাকা, থানা ও অফিস-আদালতে হ্যান্ডবিল ও বই বিতরণের মাধ্যমে ব্যাপক কার্যক্রম পরিচালনায় অংশ নিতে সদস্যদের উদ্বুদ্ধ করেন। দিনব্যাপী এ আয়োজনে সদস্যরা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত প্রথম অধিবেশন চলে। বিরতির পর দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের বিভিন্ন ইউনিটের সদস্য, শুভাকাঙ্ক্ষীরা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »