BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই

হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় আমির মো. এনামুল হক বাপ্পা হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) দুপুর ২টা ২৪ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত কয়েক বছর ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে বাপ্পার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তিনি স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুকন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনামুল হক বাপ্পা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাস শাহাজানি গ্রামের মরহুম আব্দুল বারীর সন্তান। তবে তিনি টাঙ্গাইল সদরের আদালত পাড়ায় বেড়ে উঠেন এবং এখানেই স্থায়িভাবে বসবাস করতেন। ১৯৯৯ সালে হেযবুত তওহীদে যোগ দেয়ার পর থেকে বিভিন্ন সময় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। গত দেড় যুগের বেশি সময় তিনি ময়মনসিংহ বিভাগীয় আমিরের দায়িত্বে ছিলেন। 

ব্যক্তিগত জীবনে বাপ্পা ছিলেন খুবই সাদামাটা, হাসিখুশি এবং মিশুক প্রকৃতির মানুষ। যে কারণে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন “আমাদের দীর্ঘদিনের প্রিয় সাথী, বিশ্বস্ত বন্ধু, আন্দোলনের অন্যতম সিপাহসালার, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা ভাই আজ দুপুর ২টায় আকস্মিকভাবে এন্তেকাল করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় তিনি আমাদের সকলকে শোকসাগরে ভাসিয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।”

বিকেল ৫টায় ময়মনসিংহের শম্ভুগঞ্জে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। রাত ১০ টায় ঢাকায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা ও পরবর্তীতে টাঙ্গাইলে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে তাকে সমাহিত করার কথা রয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »