BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের জেটিতে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিনের (৩৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে। রবিনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিখোঁজ রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।

ADS Payra UP Election

স্বামীর নিখোঁজের খবর পেয়ে গত শুক্রবারই লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। এ সময় স্বামীর খোঁজ না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। নাসরিন বলেন, তার স্বামী নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের জেটিতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল ২ লঞ্চটি থেকে মেঘনা নদীতে পড়ে রবিন নিখোঁজ হন। দীর্ঘ ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »