BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলের পাটার আঘাতে বাবার মৃত্যু

 মাকসুদ আহমেদ বায়েজীদ,​মির্জাগঞ্জ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নিজ ছেলের পাটার (শিল-পাটা) আঘাতে উত্তম দেবনাথ (৬০) নামে এক দিনমজুর বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
​বৃহস্পতিবার (২ জুলাই) রাতে খাবার গ্রহণের পর মৃত উত্তম দেবনাথ এবং তার ছেলে তাপস দেবনাথ ঘরের ভেতর ঘুমাতে যান, অন্যদিকে উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের বারান্দার পেছনের রুমে ছিলেন।

ভোর ৪ টার দিকে তাপস দেবনাথ ঘুম থেকে উঠে শিল-পাটা দিয়ে তাঁর বাবার কপালের ডান পাশের ভ্রুর ওপর আঘাত করেন।
​আঘাতে উত্তম দেবনাথ চিৎকার দিলে তাঁর স্ত্রী কানন দেবনাথ দ্রুত বাবুল দেবনাথের বাড়িতে গিয়ে প্রতিবেশীদের ডাকেন।
​প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে উত্তম দেবনাথকে রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখতে পান এবং পরবর্তীতে থানায় সংবাদ দেন।

মির্জাগঞ্জ থানা ​পুলিশ জানায়,
​স্থানীয় ইউপি সদস্য মোঃ মোশারেফ হোসেনের কাছ থেকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে সকাল ৬ টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

​ঘটনাস্থল থেকে অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, তাপস দেবনাথ দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন।

​মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন যে, এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »