BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ!

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগের কারণে এমন অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, রাশিয়ার জ্বালানি উৎপাদনে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

ট্রাম্প বলেন, ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে তার মূল সমস্যাগুলোর একটি হলো—বিশ্ববাজারে বিপুল পরিমাণ ডিজেল রাশিয়া থেকে আসে। অথচ ইউক্রেন রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে।

তিনি বলেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল উৎপাদনকারী প্ল্যান্ট ও শোধনাগারগুলোতে হামলা না করার জন্য অনুরোধ করেছেন।

রাশিয়া থেকে ডিজেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »