BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে পবিপ্রবিতে তিন ডেপুটি রেজিস্ট্রারকে ‘সহকারী অধ্যাপক’ করার উদ্যোগ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়মবহির্ভূতভাবে তিন ডেপুটি রেজিস্ট্রারকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা উপেক্ষা এবং হাইকোর্টের স্থগিতাদেশ তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হাইকোর্টের স্থগিতাদেশ ও রুল জারি গত ২৬ অক্টোবর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত পবিপ্রবির সহকারী অধ্যাপক পদের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে অভিন্ন নীতিমালা পরিপন্থী এই নিয়োগ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত। মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের প্রার্থী ড. মো. শামসুজ্জোহা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এ রিট আবেদনটি দায়ের করেন।
শর্ত শিথিলের অভিযোগ ও ইউজিসির অবস্থান রিট আবেদনের তথ্যমতে, ইউজিসির ২০২১ সালের ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে অনুসরণীয় অভিন্ন নীতিমালা’ অনুযায়ী সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের প্রভাষক পদের অভিজ্ঞতা (এমফিলের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ১ বছর), ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং অন্তত তিনটি স্বীকৃত গবেষণাপত্র থাকা বাধ্যতামূলক।
তবে পবিপ্রবির বিতর্কিত বিজ্ঞপ্তিতে শিক্ষকতার কোনো অভিজ্ঞতা ছাড়াই পিএইচডি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সিজিপিএ ৩.৫০-এর শর্ত তুলে দেওয়া এবং গবেষণাপত্রের সংখ্যা কমিয়ে দুটি করা হয়েছে। এতে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সুবিধা পাচ্ছেন এবং অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অসমান প্রতিযোগিতার মুখে পড়ছেন, যা সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী।এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ স্পষ্ট জানান, কর্মকর্তা পদ থেকে সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। পবিপ্রবির এই কার্যক্রম নজরে এলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিতর্কের মূলে তিন কর্মকর্তা অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালীদের ঘনিষ্ঠ তিন কর্মকর্তার দিকে: জিনাত নাসরিন সুলতানা (ডেপুটি রেজিস্ট্রার)পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের স্ত্রী। রাহাত মাহমুদ (ডেপুটি রেজিস্ট্রার)উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। ৩. হাচিব মোহাম্মদ তুষার (ডেপুটি রেজিস্ট্রার)। কৃষিতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগে আবেদন করা এই তিন কর্মকর্তার স্নাতকোত্তর ডিগ্রি, ফলাফল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
আইনজীবীর বক্তব্য রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিক বলেন, “পবিপ্রবি প্রশাসন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউজিসির অভিন্ন নীতিমালা অমান্য করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে, যা বেআইনি। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী অধ্যাপক পদে কোনো নিয়োগ দিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন আদালতের প্রশ্নের যৌক্তিক জবাব দিতে ব্যর্থ হলে এই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়তে পারে।”

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »