মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধিঃ(জিএসটি গুচ্ছ) ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে। ১৯ মার্চ বি ইউনিট (মানবিক) , সি ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিট ( আর্কিটেকচার) ২০ মার্চ এবং ২৭ মার্চ এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯, ২০ ও ২৭ শে মার্চ এর বি, সি ও এ ইউনিটের পরীক্ষা সকাল ১১ টা হতে ১২ টা এবং ডি ইউনিটের পরীক্ষাটি ২০ শে মার্চ বিকাল ৩টা হতে ৪টায় অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত জি এস টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে এ তালিকায়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস – চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
🎯 সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল।
🎓 GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা
১. ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ
২১. বগুড়া বিশ্ববিদ্যালয়, বগুড়া
২২. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও
২৩. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর
