মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধি :পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশ্রাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মালেক জোমাদ্দার, বিউটি বেগম, নারী নেত্রী হেলেনা খানম, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে উন্নত,মাদকমুক্ত, সন্ত্রামুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সহায়তা করবেন।
