BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকার ‘রোজা মেডিসিন কর্নার’ এবং ‘সাগরিকা ফার্মেসি’তে বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। দীর্ঘদিন ধরে ওই ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে দুটি ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ADS Payra UP Election

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, "ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ এবং ক্রয়-বিক্রয় বন্ধে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »