BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষার বিধান যুক্ত করা হবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনে গণভোটের বিধানও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই নতুন সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করেছে, সরকারও সেভাবেই তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি এর বীর রাজনৈতিক ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা করা হবে।

বৈঠকে জুলাইযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে শহীদদের মা-বাবা ও ভাই এবং আহতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কেউ কেউ এসব বিষয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করার প্রস্তাবও দেন। তাদের সব প্রস্তাব লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগে অধ্যাদেশের মাধ্যমে যে আইন করা হয়েছিল, সেটি বহাল রয়েছে। তবে বিচারিক বাধ্যবাধকতা ও আইনি জটিলতা এড়াতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে তাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

ADS Payra UP Election

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের কার্যক্রম দ্রুত করার দাবিও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে তদন্ত, প্রসিকিউশন ও চার্জ গঠনের মতো বিচারসহায়ক কাজ দ্রুত শেষ করার বিষয়ে সরকারের আন্তরিকতার কথা জানানো হয়েছে। দণ্ডবিধির অধীনে অন্যান্য আদালতে চলমান মামলাগুলোও নিবিড় তদারকির মাধ্যমে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।

সংবিধানে গণভোট ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার যে গণভোটের বিধান আনা হচ্ছে, তা হবে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক গণভোট। সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮-এর মূলনীতি, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মৌলিক পরিবর্তন আনা হলে সংশোধনের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে জনগণের রায়ের জন্য গণভোট আয়োজন করতে হবে বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৯৬ বা ২০০৬ সালের কাঠামো হুবহু অনুসরণ করা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কী প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরে কেউ লংমার্চ বা কোনো কর্মসূচি পালন করলে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে চূড়ান্ত সাংবিধানিক সিদ্ধান্ত সংসদে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। জাতীয় স্বার্থ ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সর্বজনগ্রাহ্য একটি বিল সংসদে উপস্থাপনের কথা জানান তিনি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »