BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সংস্থাটির সর্বশেষ পর্যালোচিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন শুধু উত্তরাখণ্ডে সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কম্পনের সময় দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটি নড়তে দেখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূমিকম্পের সময় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ADS Payra UP Election

কম্পনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতঙ্কের পাশাপাশি দেখা যায় নানা রকম মিম ও রসিকতা। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ ব্যবহার করে ভূমিকম্প নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ ব্যবহার করে এক ব্যবহারকারী ৫-এর নিচে মাত্রার ভূমিকম্পে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়েও রসিকতা করেন।

এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তবে চামোলিতে আঘাত হানা ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -