নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু।
ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক, পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক এবং লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার ও হাবিবুর রহমান নান্নু সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল ইসলাম ও সদস্যসচিব মাসুদ আলম মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব জাহিদ খান, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার ও সদস্যসচিব জসিম মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার এবং শ্রমিক দলের সভাপতি জাফর আকন ও সদস্যসচিব ফারুক মৃধা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
