BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালিত

মেহেদী হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

ADS Payra UP Election

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুমকী আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, দোয়া, মোনাজাত ও মানব ভোজের আয়োজন হয়েছে। বুধবার (২৩আগষ্ট) দুপুরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মাহামুদা আক্তার হ্যাপীর সভাপতিত্বে ও মোঃ রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও দুমকী এ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রীরাপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিশিষ্ট সাংবাদিক আ: কুদ্দুস, দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, দুমকী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা, দোয়া, মোনাজাত শেষে মানবভোজের আয়োজন করা হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »