BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত ঘরে মাদক সেবনকালে গাঁজাসহ লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মুসুল্লীর একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। মাদক সেবনের আলামত দেখে পুলিশ তাদের তল্লাশি করে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন লেবুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), মৃত কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খানের ছেলে মোঃ কুদ্দুস খান ওরফে সোহেল ও লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মজিবর মাঝির ছেলে হৃদয় মাঝি (২১)।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের ভাষ্য, কমিটি দেয়ার পরে ইমরান হোসেন মৌখিক ভাবে উপজেলা ছাত্রদলকে পদত্যাক করার কথা যানান। কিন্তু এবিষয়ে গোলাম সরোয়ার কোন লিখিত আবেদন পাননি বলে দাবি করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -