BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্তের প্রথম দিনের কাজ শুরু করেন কমিটির সদস্যরা। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে যান তদন্ত কমিটির সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

ঘটনাস্থলে গিয়ে কমিটির সদস্যরা আগুনে পুড়ে যাওয়া বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় কী ঘটেছিল এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। আগুন লাগার সম্ভাব্য কারণ, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ তুলে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -