BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনী প্রতিনিধি:ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে ফেনী সদর মডেল থানাধীন লালপোল এলাকায় অবস্থিত চট্টগ্রামগামী ‘স্টার লাইন’ কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশিকালে ওই দুই নারীর হেফাজত থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: চট্টগ্রামের কোতোয়ালি থানার বকসীর হাট এলাকার সাইফুদ্দিনের কলোনির বাসিন্দা মৃত কাজেম আলী ও মৃত রমুজা খাতুনের মেয়ে নাজমা বেগম প্রকাশ নাছিমা (৪৫)। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বাকলিয়া থানার চকবাজার এলাকার মাস্টারপুল হামিদ কলোনি। (তার আরও কয়েকটি ব্যবহৃত ঠিকানা রয়েছে)।

অন্যজন হলেন একই কলোনির বাসিন্দা মো. ইসমাইলের স্ত্রী এবং মৃত ওহিদ মিয়া ও জামিলা বেগমের মেয়ে শরিফা বেগম (৩৩)। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার বাদিয়ার টেক রুহুল আলীর বাড়ি।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »