BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে, লংমার্চের পথসভায় জামায়াত আমির

গাজীপুর সংবাদদাতা:৮ দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে লংমার্চটি গাজীপুরের ভোগড়া বাইপাসে পৌঁছায়।

সেখানে অনুষ্ঠিত পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রয়োজনে ৮ দফা দাবি যেকোনো সময় ১ দফায় রূপ নিতে পারে। এ সময় গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবি জানান তিনি।

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাদের এই কর্মসূচি।

একই সঙ্গে সর্বস্তরে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবি জানান তিনি। দেশকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপের দাবি জানান জামায়াত আমির।

বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, জনগণের রায়কে যারা অপমান করেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাতেই এই কর্মসূচি। জনগণের এই রায় এ দেশের মাটিতেই বাস্তবায়ন হবে এবং বিএনপি তা করতে বাধ্য হবে।

এ সময় তিনি বলেন, জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, "তারা পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।"

লংমার্চের পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -