BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

​দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, মাছ বাজার, টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালিত হয়।
​অভিযানকালে এডিস মশার বংশবৃদ্ধি রোধে ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক স্লোগান সংবলিত টি-শার্ট পরিধান ও ব্যানার হাতে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
​সমাবেশে যুবদল নেতারা বলেন, “ডেঙ্গুর হাত থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে বড় হাতিয়ার।” তারা আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং রাতে ও দিনে মশারি ব্যবহারের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »