BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কিভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চায়, যাঁর নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফর্মুলা দেবেন, যার ভিত্তিতে নেতাকর্মীদের কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।

দলীয় সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে সমর্থন করলেই হবে না। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রার্থী জয়ী না হলে দলীয় লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না এলে তিনি যত বড় নেতাই হতেন না কেন, তাতে বিশেষ কিছু পরিবর্তন হতো না। তাঁর কাছে দল সবচেয়ে বড় আমানত। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিকল্প অবস্থান নিলে কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দলের মধ্যে থেকে যাঁরা বিশ্বাসঘাতকতা করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।

এ সময় শৈলকুপায় চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধে দলের আগের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আইনমন্ত্রী দাবি করেন, বর্তমানে উপজেলাটিতে এসব কর্মকাণ্ড নেই।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »