BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় সংগঠনটির রাজশাহী জেলা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে জেলা নারী বিভাগ। ‘প্রকৃত ইসলামই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে নারীদের অধিকার, সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে হানি বলেন, বর্তমান সমাজে নারীরা বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি পরিবারেও নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সমাজের এই অবক্ষয় আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একদিকে ধর্মের নামে মনগড়া ফতোয়া দিয়ে নারীদের অধিকার হরণ ও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করার চেষ্টা চলছে, অন্যদিকে তথাকথিত স্বাধীনতার নামে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করার অপতৎপরতা অব্যাহত রয়েছে।

উম্মে হানি আরও বলেন, নারীর প্রকৃত মুক্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে নারী সাহাবিদের আদর্শ অনুসরণ করে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উপস্থিত নারী সদস্যরা নারীমুক্তির এই বার্তা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী জেলা নারী সম্পাদক মোসা. রোজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় নারী সম্পাদক মোসা. নাঈমা খাতুন এবং রাজশাহী মহানগরীর নারী সম্পাদক মোসা. নাসিমা খাতুন ডলি প্রমুখ।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »