BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

 মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ(পটুয়াখালী):

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষিকে আরও আধুনিক, সম্প্রসারিত ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শতাধিক কৃষকের উপস্থিতিতে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

​মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এইচ এম শামীম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং জিয়াউর রহমান।
​অনুষ্ঠানে বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিকে লাভজনক করতে হলে বাণিজ্যিক কৃষির কোনো বিকল্প নেই।
​কংগ্রেসে বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্য ও শিক্ষার্থী বৃন্দ
উপস্থিত ছিলেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানটি কভার করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -