BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক

জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে ছেলে নাইম ইসলাম ওরফে ইয়ামিন (২৩) খুন হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাবা লুৎফর রহমান। এ ঘটনায় সৎ মা বানু খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইম ইসলামের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। নাইম কিস্তিতে একটি স্মার্ট মোবাইল ফোন কিনেছিলেন। সেই কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা-মায়ের সাথে তার মনোমালিল্য চলছিল। গত ২৯ জুলাই বাবার সাথে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বাবা তাকে মারধর করেন। শুক্রবার দুপুরে ঘর থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ঘরে বাহিরে থেকে তালা দেওয়া ছিল এবং ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহের জেড় ধরে কোন এক সময় বাবা নাঈমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »