BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি গ্রেপ্তার ১

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সরকারি বাসভবন থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবনে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে শহরের পিটিআই রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি আশফাক আহম্মেদ বেল্লালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত বেল্লাল একজন পেশাদার চোর এবং তিনি চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -