BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি।।

 

 

 

​পটুয়াখালীর মির্জাগঞ্জে “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

সকালের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

​এরপর সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

শেষে,​উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. রাসেল-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, মির্জাগঞ্জ থানা এসআই মো. মামুন মিয়া,সহকারী মৎস কর্মকর্তা মোঃ মিলন বিশ্বাস।

রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুজন প্রমুখ।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,প্রান্তিক জেলে ও মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -