BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে ছাত্রদলের  ৩ ইউনিয়নের কমিটি ঘোষনা

মেহেদী হাসান, নিজস্ব প্রতিনিধিঃ

 

 

দীর্ঘ ১৫ বছর পর দুমকী উপজেলার ৩টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে দুমকি উপজেলা ছাত্রদল।

রবিবার (১৬ আগষ্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকী উপজেলার ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ স্বাক্ষরিত পৃথক পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার লেবুখালী, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে ২ নং লেবুখালী ইউনিয়নের সভাপতি মোঃ আল মামুন চৌকিদার সাধারণ সম্পাদক আকন মাহমুদ মিরাজ,
৩ নং মুরাদিয়া ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হাওলাদার, ৫নং শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি শাহরিয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ নাজিউর রহমান রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই ৩ জনের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হল।

দীর্ঘদিন পর কমিটি পাওয়ায় এলাকার নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নবগঠিত কমিটির নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা করছেন এই কমিটির মাধ্যমে দুমকিতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »