BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন লেবুখালী ইউনিয়ন যুবদলের অভিনন্দন ও আনন্দ র‍্যালি 

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 

 

পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ আনন্দ র‍্যালি করেন করা হয় । ২৭শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ২নং লেবুখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এক যৌথ অভিনন্দন বার্তায় লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিল হাওলাদার (সাগর) যুবদল নেতা সপন মোল্লা, যুবদল নেতা হৃদয় শিকদার এবং ইউনিয়ন যুবদল নেতা মহসিন, ফারুক আলম ও আলমগীর হাওলাদার, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি জাকির আলম মিলন, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদারকে মনোনীত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়িত করায় দুমকীতে শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এ নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -