BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফিরোজ আলম সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি

মেহেদী হাসান শান্ত,

নিজস্ব প্রতিনিধিঃবাউফলের কৃতি সন্তান, ঢাকা ওয়াসার তও্বাবধায়ক প্রকৌশলী মো: ফিরোজ আলমকে বাউফলের সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। স্মারক নং বশিবো/ বিঅ/২০২৬/৩১০ তাং০১/০৯/২৬. মো: ফিরোজ আলম বাউফলের মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের মো:এ মহিউদ্দিন মাতব্বরের পুত্র। তিনি সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেছেন। এদিকে এক অভিনন্দন বার্তায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNSR) এর সভাপতি মো: আনিসুর রহমান আনিস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,মো: ফিরোজ আলম কর্মক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ভীক ও দায়িত্বশীল। তার মতো একজন দূরদর্শী, প্রজ্ঞাবান ও সজ্জন মানুষকে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। সফল প্রকৌশলী হিসেবে ফিরোজ আলম যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এ প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -