BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আবারও ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনটির দাবি, দুই বাংলার অভিন্ন সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের কারণে বাংলাদেশের পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে ব্যাপক জনপ্রিয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানায়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা নিয়মিত বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা।

আমদানিকারকদের চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে তাদের মতে, এই সীমিত সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করতে পারছে না।

চিঠিতে দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। আমদানিকারকদের দাবি, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির সুযোগ পুনরায় উন্মুক্ত করলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে।

সূত্র: এএনআই

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -