BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আঙ্গারিয়ার ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তা মেরামতের দেলোয়ার হোসেন উদ্যোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে মোঃ দেলোয়ার হোসেন খানের উদ্যোগে রাস্তাটির মেরামত কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় স্বাভাবিক চলাচলে নানা সমস্যা হচ্ছিল।

বিশেষ করে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি জমে রাস্তাটি অনেক সময় পানিতে নিমজ্জিত হয়ে পড়ত। ফলে শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।

রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকার অসংখ্য শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি খালের ওপর অবস্থিত মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদেরও এই পথ ব্যবহার করতে হয়। এছাড়া স্থানীয় বাসিন্দারা এ রাস্তা দিয়ে আঙ্গারিয়া বন্দর বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে রাস্তার চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজের শুরুতে মহান আল্লাহর নাম স্মরণ করে দোয়া করা হয়। এ সময় সংশ্লিষ্টরা মহান আল্লাহর কাছে জনকল্যাণমূলক এ কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দু’আ করেন।

মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, মানুষের দৈনন্দিন চলাচলের সমস্যা দূর করা এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী মানুষের উপকারে আসতে পারাই একটি বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা থাকবে।

স্থানীয় বাসিন্দারা রাস্তাটির মেরামতের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের পর রাস্তাটি চলাচলের উপযোগী হলে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

জনকল্যাণমূলক এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হোক—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »