BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র!

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৫ সেপ্টেম্বরের সর্বশেষ ভ্রমণ সতর্কতায় সৌদি আরবকে তৃতীয় স্তরে রাখা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও সতর্ক করা হয়েছে।

বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ঝুঁকি বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলকে চতুর্থ স্তরের সতর্কতার আওতায় রেখে সেখানে কোনোভাবেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের সীমান্তবর্তী শহর ও অন্যান্য স্থাপনায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

সতর্কবার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ কোনো বক্তব্য বা অনলাইন কার্যক্রমকে সমালোচনামূলক, আপত্তিকর কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচনা করলে গ্রেপ্তারের ঝুঁকি থাকতে পারে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইয়েমেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা, অর্থাৎ চতুর্থ স্তর বহাল রয়েছে। সন্ত্রাসবাদ, অস্থিরতা, অপরাধ, অপহরণ, স্বাস্থ্যঝুঁকি ও স্থলমাইনের আশঙ্কার কারণে মার্কিন নাগরিকদের কোনোভাবেই ইয়েমেন ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -